২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১০ হাজার হেক্টর জমির ফসল প্লাবিত

উজান থেকে নামা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে পাবনার প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

পাবনা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উজান থেকে নামা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে পাবনার প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এবিএম মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর জেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে মাসকালাই আবাদ হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী আকস্মিক বন্যায় এরমধ্যে এক হাজার হেক্টর পানিতে তলিয়ে গেছে। এছাড়া পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগর, বেড়া, ফরিদপুর, ভাঙ্গুরা ও চাটমোহর উপজেলায় পদ্মা, যমুনা ও হুরাসাগর নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর জমির মাসকালাই ও আমনধান পানিতে ডুবে গেছে। ফরিদপুর উপজেলার পুংলি, বিএলবাড়িয়া, ডেমরা, বনোয়ারীনগর ইউনিয়নের দুই শতাধিক এবং সদরের নিুাঞ্চলের বাড়িঘরও পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কবিবুর রহমান বলেন, পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬০৫ ঘ.