২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ক্লিনিকে অভিযান, ১১ জনের দ-

রাজধানীর মোহাম্মদপুরে দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে মালিকসহ ১১ জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে মালিকসহ ১১ জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ১২ টা থেকে বিকাল ৪ পর্যন্ত মোহাম্মদপুরের হুমায়ন রোডের ‘নিউ মেডিকম মেডিকেল সার্ভিস’ ও ‘বিক্রমপুর ম্যাটারনিটি অ্যান্ড প্যাথলজিক্যাল সেন্টারে’ এ অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- সুমন মিয়া (৩২), শরিফ হোসেন (২২), দেবব্রত দত্ত শুভ (২৪), নুরুন নেসা (২৫), জহুরা বেগম (৪৫), শিমু বেগম (২৪), রাকিবুল ইসলাম (২৩), আমির হোসেন নয়ন (২২), শরিফুল ইসলাম (২৬), রোবহান উদ্দিন (৬৫) ও পারভীন আক্তার (২৫)। এদের মধ্যে সুমন, শরিফ, শুভ, নুরুননেসা, নয়ন, শরিফুল, বোরহান, পারভীনকে ছয় মাস এবং জহুরা, শিমু ও রাকিবুলকে দেড় বছর করে কারাদ- দেয়া হয়। জহুরা বেগম বিক্রমপুর ম্যাটারনিটি অ্যান্ড প্যাথলজিক্যাল সেন্টারের মালিক। দ-িত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এর বাইরে নিউ মেডিকম মেডিকেল সার্ভিসের শহিদ হাসান নামে এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আনোয়ার পাশা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবিকা নেই। প্যাথলজির প্রতিবেদনে চিকিৎসকের স্বাক্ষরের জায়গায় প্রতিষ্ঠানের কর্মচারীরা নিজে মনগড়া প্রতিবেদন লিখছেন।” চিকিৎসক শহিদ হাসানকে অন্যায়ের প্রতিবাদ না করায় জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। পরে গ্রেপ্তারকৃত সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২১২ ঘ.