২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

ছেলে ধরা সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নারীকে মারধর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলে ধরা সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নারীকে মারধর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলাটি করেন। গত শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলে ধরা সন্দেহে কল্পনা বেগমকে (৫০) আটক করে মারধর করে এলাকাবাসী। তাকে উদ্ধার করতে এলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ ৩০ জন আহত হয়। বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি কাজে, পুলিশের উপর হামলা, ভাংচুর জন-নিরাপত্তা বিঘিœত করার অপরাধে পুলিশ মামলা করেছে। “আটক কল্পনা বেগম মানসিক রোগী।” তাকে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩০ ঘ.