২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্বৃত্তের ছুরিতে রিকশাচালক খুন

সিরাজগঞ্জ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক রিকশাচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক রিকশাচালক। নিহত এরশাদ আলী (২৫) শহরের রানীগ্রাম এলাকার আলা বক্সের ছেলে। শুক্রবার ভোরে শহরের সয়াধানগড়া কাজিপুর মোড়ে হামলার শিকার হন তিনি। সিরাজগঞ্জ সদর থানার ওসি সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে কাজিপুর মোড়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় এরশাদের বাম পাঁজরে ছুরি মারে দুর্বৃত্তরা। সেখানেই লাশ ফেলে রেখে তারা চলে যায়। “হত্যাকাণ্ডের পর এরশাদের রিকশা, মোবাইল ফোন ও টাকাপয়সা উদ্ধার করা হয়েছে। পুরনো শত্রুতা থেকে কেউ তাকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।” এ ঘটনায় নিহতের ভাই দেলশাদ আলী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। এরশাদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৩১০ ঘ.