২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে যুবকের লাশ

কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের আবাসিক হোটেল সী গালসংলগ্ন একটি ঝাউগাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার এসআই বাবুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝুলন্ত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতে বয়স অনুমানিক ২৬/২৭ বছর। তার মুখে হালকা দাঁড়ি ছিল বলে বাবুল আজাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১২৩৫ ঘ.