২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের তৎপরতার প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল

জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা ও অর্থ যোগানদাতা মীর কাসেম আলীর ভূমিকার বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা ও অর্থ যোগানদাতা মীর কাসেম আলীর ভূমিকার বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। টাইব্যুনালের প্রসিকিউটার হৃষিকেশ সাহা বৃহস্পতিবার তদন্তর অগ্রগতির একটি প্রতিবেদন জমা দিয়ে বলেন, চট্টগ্রামে ও এর আশপাশে মুক্তিযুদ্ধবিরোধী কমর্কাণ্ডে জামায়াতের এই অর্থ যোগানদাতার সংশ্লিষ্টতা ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নির্যাতন ও আলবদর বাহিনীর নেতা ছিলেন কাসেম আলী, বলেন প্রসিকিউটার। হৃষিকেষ সাহা বলেন, চট্টগ্রামে ও এর আশপাশে গণকবর ও নির্যাতন শিবিরগুলোর সঙ্গেও এই জামায়াত নেতার সম্পৃক্ত থাকার তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের অগ্রগতির বিষয়ে প্রসিকিউটর ট্রাইবুনালকে বলেন, তদন্ত কর্মকর্তারা এখনো নির্যাতনের সাক্ষী খুঁজছেন এবং তারা এর মধ্যেই মীর কাশেমের বিরুদ্ধে উত্থাপিত অপরাধের সম্পর্কে কয়েকটি বিবৃতি যোগাড় করতে পেরেছেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। এদিকে মীর কাসেমকে ‘সেফ হোমে’ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আরো দুদিন সময় চেয়েছে প্রসিকিউশন বিভাগ। ট্রাইব্যুনাল বলেন, এটা বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভির চেয়ারম্যান এবং ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মীর কাসেমকে ১৭ জুন গ্রেপ্তার করা হয়। মুক্তিযুদ্ধের সময় তিনি আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন বলে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/২২৪০ ঘ.