২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ থেকে পড়ে নিহত

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে পুরোনো জাহাজ থেকে পড়ে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে পুরোনো জাহাজ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। নিহত আব্দুল আজিজ (২৮) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার লায়লাঘোনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহানাবাদ এলাকার এস ট্রেডিং শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি সামিউল হাসান। তিনি বলেন, আজিজ এস ট্রেডিং শিপইয়াডে প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে জাহাজ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে আজিজ পড়ে যান। আহত অবস্থায় আজিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২০৩২ ঘ.