গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবম)- গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সদর উপজেলার বিজয়পাশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিটো আহম্মেদের (৩০) বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কদমতলা গ্রামে। তিনি দুবাইয়ে কর্মরত ছিলেন। তার স্ত্রী আলেমা জান্নাতী গোপালগঞ্জের ছুটফা মাদ্রাসার শিক্ষক।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হেসেন মোল্লা জানান, টিটো তার স্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটর সাইকেলে ছুটফার যাচ্ছিলেন।
পথে বিজয়পাশা এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
প্রথম তাকে গোপালগঞ্জে ও পরে খুলনা আড়াইশ’ বেড হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সেখানে মার যান তিনি।
আগামী শুক্রবার তার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১২৯ ঘ.
bdnews24