২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মানোন্নয়ন পরীক্ষা পদ্ধতি পুনর্বহালসহ ১৫ দফা দাবিতে টানা দুই দিনের ছাত্র ধর্মঘটে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানোন্নয়ন পরীক্ষা পদ্ধতি পুনর্বহালসহ ১৫ দফা দাবিতে টানা দুই দিনের ছাত্র ধর্মঘটে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বুধবার শিক্ষকদের সঙ্গে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় অন্দোলন অব্যাহত থাকবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। ব্যবস্থাপনা বিভাগের সোহাগ আহমেদ, লোক প্রশাসন বিভাগের সাদ্দাম হোসেন ও মার্কেটিং বিভাগের প্রিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকেই মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ ছিল। কিন্তু ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে মানোন্নয়ন পরীক্ষা পদ্ধতি বাতিল করে কর্তৃপক্ষ। ফলে কোনো শিক্ষার্থী খারাপ ফলাফল করার পর তার মানোন্নয়ন করার সুযোগ থাকবে না। কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বাতিলসহ ১৫ দফা দাবিতে গত সোমবার আন্দোলনের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘট চলাকালে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মানোন্নয়ন নীতিমালা বাতিল, মাস্টার্সের ভর্তি ফি কমানো, নতুন হল চালু, ক্যাফেটোরিয়া চালু, মূল ফটক নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক নির্মাণসহ ১৫ দফা দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক হয়েছে। গুরুত্বের ভিত্তিতে পর্যায়ক্রমে দাবি মেনে নেয়া হবে বলে জানান প্রক্টর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩২ ঘ.