২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত একশ’

দু’জনের কথা কাটাকাটির জেরে মঙ্গলবার সিলেট সদরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত একশ’জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

সিলেট, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু’জনের কথা কাটাকাটির জেরে মঙ্গলবার সিলেট সদরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত একশ’জন আহত হয়েছেন। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কয়েক দফায় জালালাবাদ ইউনিয়নের রায়েরগাও ও মানসীনগর গ্রামের মধ্যে এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে জালালবাদ থানার ওসি এমএ গৌছ বলেন, সকালে রায়েরগাওয়ের হেলাল আহমদের সঙ্গে পাশের মানসীনগরের মকবুল হোসেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কিন্তু বিকাল ৩টার দিকে পুলিশ ফিরে গেলে ৫টার দিকে দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.