২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া সংবর্ধনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া সংবর্ধনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার হোটেল ওয়ালড্রফ অ্যাসটোরিয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও সরকার প্রধানদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত শনিবার নিউইয়র্ক আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্কে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। ২ অক্টোবর প্রধানমন্ত্রীর ঢাকা যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩২ ঘ.