চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষায় অনন্য ফলাফল অর্জন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
মঙ্গলবার চবির উপনিবন্ধক ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই পাঁচ শিক্ষার্থী হলেন- একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিমুল চক্রবর্তী, প্রাচ্যভাষা (পালি ও সংস্কৃত) বিভাগের শুকুমার কু-ু, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সাবরিনা শামীন আলম, অর্থনীতি বিভাগের মল্লিকা রায় ও আইন বিভাগের হাসান মুহাম্মদ রোমান।
তারা সবাই সম্মান পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এ পদক পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- পরীক্ষায় অনন্য ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১০ এর জন্য তারা মনোনীত হয়।
৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে তাদের হাতে ওই পুরস্কার তুলে দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১১০ ঘ.
bdnews24