২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সাত জামায়াতকর্মী গ্রেপ্তার

জামায়াতের নায়েবে আমীর আব্দুস সুবহানের মুক্তির দাবিতে মিছিল করার সময় মঙ্গলবার সাতক্ষীরা শহর থেকে দলটির সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের নায়েবে আমীর আব্দুস সুবহানের মুক্তির দাবিতে মিছিল করার সময় মঙ্গলবার সাতক্ষীরা শহর থেকে দলটির সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন সদরের সাতানী গ্রামের আফছার উদ্দিন (৫২), আরিজুল ইসলাম (২৯), আব্দুস সামাদ পাড় (৪২), তরিকুল ইসলাম (৩২), আব্দুর রহমান (২৫), গোবরদাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস (৩০) এবং নারায়ণজোল গ্রামের মাহবুবুর রহমান (৪৫)। সাতক্ষীরা সদর থানার ওসি গাজী ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুস সুবহানের মুক্তির দাবিতে বিকাল ৫টার দিকে জামায়াত নেতাকর্মীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় একটি মিছিল বের করেন। অরাজকতা সৃষ্টির আশংকায় এ সময় সাত জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.