কক্সবাজার, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ মঙ্গলবার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
নিহত মর্জিয়ারা খাতুন (১৩) ডুলাহাজারা মিলেনিয়াম স্কলার একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী এবং চকরিয়ার খুটাখালী ইউনিয়নের পূর্ব দরগাহ পাড়ার প্রয়াত আবদুস সবুরের মেয়ে।
চকরিয়া থানার পরিদর্শক (ওসি) রনজিত কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে বিদ্যালয় থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ পিকআপটি আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24