২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম রাজু (৩৮) জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির প্রকাশনা স¤পাদক ছিলেন। ডুমুরিয়া থানার ওসি এম মুশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা-ডুমুরিয়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেলটি ছাগল বাঁধার দড়ির সঙ্গে জড়িয়ে যায়। রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি নসিমন চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৩০ ঘ.