সিলেট, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার ভোরে উপজেলার ডোনা এলাকা থেকে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন ডোনা গ্রামের আব্দুন নুরের ছেলে সাইফুল আলম (৩০) ও মিকিরপাড়ার প্রয়াত রেজান আলীর ছেলে খসরুজ্জামান (৩০)। তারা এলাকায় কাঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।
কাদের গুলিতে তারা আহত হন তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।
বিজিবির-৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পৌনে ৫টার দিকে স্থানীয়রা ওই দু’জনকে সীমান্তের ১৩৩৬ পিলারের কাছে বাংলাদেশের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় দেখে বিজিবির ফাঁড়িতে খবর দেয়। বিজিবি সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কর্নেল শফিউল আজম বলেন, বন্দুকের ছররা গুলিতে তারা আহত হয়েছেন।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে ডোনা বিজিবি ফাঁড়ি থেকে বিএসএফকে একটি চিঠি দেয়া হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০১৩ ঘ.
bdnews24