২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্য গ্রেপ্তার

কুমিল্লা জেলার সদর দক্ষিণের পদুয়ার বাজার থেকে দুটি বিদেশি অস্ত্রসহ ডাকাতদলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম/কুমিল্লা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা জেলার সদর দক্ষিণের পদুয়ার বাজার থেকে দুটি বিদেশি অস্ত্রসহ ডাকাতদলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি পিস্তল, জাপানী রিভলভার, ১৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করে র‌্যাব। মঙ্গলবার প্রথম প্রহরে (রাত দেড়টার দিকে) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ১০ ডাকাত হলেন- আমিনুল ইসলাম সুমন (১৮), মাইক্রোবাসের চালক মো. সুমন (২৬), কাজী বাবলু (২৫), নাসির উদ্দিন (২৯), তাজুল ইসলাম (২২), আবদুল জলিল (২৮), শাহ আলম (২৪), তামজীদ হোসেন (৩৫), মো. পলাশ (২৭) ও মনির হোসেন (২৭)। তাদের বাড়ি লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা ও গাজীপুরে। অভিযানে অংশ নেয়া র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর রাকিবুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদুয়ার বাজার বিশ্বরোডের রেলগেইটের সামনে একটি মাইক্রোবাস আটক করে তাতে তল্লাশি চালিয়ে ওই ১০ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশেপাশের এলাকায় তারা ডাকাতি করে থাকেন। তাদের বিরুদ্ধে কুমিল্লার দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/প্রতিনিধি/এএল/১৭২৪ ঘ.