২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ছাত্র আহত, ঝিনাইদহে বাসে আগুন

ঝিনাইদহে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘাতক বাসটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘাতক বাসটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাটই এলাকায় রাজু (১৩) নামের ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে একটি বাস ধাক্কা দেয়। সে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভাটই পুলিশ ফাঁড়ির এএসআই আসাদুজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসটি ধাক্কা দিলে রাজু ছিটকে পড়ে। ঘাতক বাসটি ফরিদপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। এদিকে, ভাটই বাজারের তামাক ক্রয়কেন্দ্রের সামনে ঘাতক বাসটি আটক দুর্ঘটনা স্থলে ফিরিয়ে আনার সময় বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় সেখানে সকাল ৯ থেকে দুঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় দুপুর পর্যন্ত থানাতে কোন মামলা হয়নি বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২২ ঘ.