ঢাকা বিশ্ববিদ্যায়, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ্জ্জুামানের পরিবারকে দুই লাখ টাকার একটি চেক দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক নিজের দপ্তরে আনুষ্ঠানিকভাবে তৌহিদুজ্জামানের বাবা মো. আমিনুল ইসলাম বাচ্চুর হাতে এই চেক তুলে দেন।
গত ২৮ অগাস্ট শাহবাগে বাসচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষাথী তৌহিদুজ্জামান। বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র তৌহিদুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভয়ড়া গ্রামে।
তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক নিলয় রঞ্জন বিশ্বাস, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. আশরাফ উদ্দিন ও নিহত ছাত্রের বড় ভাই সাজন মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/এএইচ/১৬২৭ ঘ.
bdnews24