বরিশাল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের ভিডিও চিত্র মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশালে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে আগৈলঝাড়ার আমবৌলা গ্রাম থেকে গ্রেপ্তার হন আস্কর গ্রামের গোপাল (১৫) অধিকারী ও নরোত্তম অধিকারী (১৮)।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক কিশোরীকে ১৪ সেপ্টেম্বর কয়েকজন ধর্ষণ করে ওই দৃশ্য মোবাইল ফোন সেটে ধারণ করে। পরে এলাকার মোবাইল ফোন সেটে তা ছড়িয়ে দেয়া হয়।
এই ঘটনায় ওই কিশোরীর বাবা দু’জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24