সিলেট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট জামায়াতে ইসলামীর জেলা সদর দক্ষিণের সহ-সেক্রেটারি ফারুক আহমদসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ভোরে দক্ষিণ সুরমার সিলাম ও নগরীর বিভিন্ন মেস থেকে এদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার অপর চারজন হলেন বাবুল আহমদ, আবুল হোসেন রিপন, জাহেদ আহমদ ও শামীম আহমদ।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, সিলাম থেকে ফারুক আহমদকে ও বাকিদের নগরীর বিভিন্ন মেস থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৮ সেপ্টেম্বর নগরীর চৌহাট্টা ও মিরবক্সটুলায় পুলিশের উপর হামলার ঘটনায় এদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান ওসি আতাউর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১২৫৫ ঘ.
bdnews24