২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফায়ার সার্ভিসের নতুন ডিজি ব্রিগেডিয়ার আহম্মেদ

সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে তাকে ওই পদে প্রেষণে নিয়োগ দিয়েছে। আলী আহম্মেদ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু নাঈম মো. শহীদুল্লাহর স্থলে নিয়োগ পেলেন। নাঈম ওই পদে দুই মেয়াদে চুক্তিতে নিয়োগ পান। এছাড়া অন্য এক আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক পদে সেনাবাহিনী কর্মকর্তা কর্নেল মো. জাকিরকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি একই দপ্তরে পরিচালক পদে প্রেষণে নিয়োজিত ছিলেন। পৃথক দু’টি আদেশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে কর্নেল মো. সাইদুর রহমান এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক পদে কর্নেল আব্দুল মুকিম সরকারকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭২৩ ঘ.