ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে আলোচনা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে গওহর রিজভীর বাসায় ফোন করলে জানা যায়, শুক্রবার রাতে তিনি ওয়াশিংটন থেকে বাসায় ফিরেছেন।
তবে প্রধানমন্ত্রীর অফিসে থাকায় গওহর রিজভীর সঙ্গে কথা বলা যায়নি।
পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য ১৭ সেপ্টেম্বর ওয়াশিংটন যান রিজভী।
গওহর রিজভীর সঙ্গে আলোচনার পরই শুক্রবার সকালে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফেরার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
এর আগেই বিশ্ব ব্যাংকের পদ্মা প্রকল্পে ফিরে আসার খবর নানাভাবে ঢাকায় চলে আসে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, গওহর রিজভী ঢাকায় ফেরার পর একসঙ্গে তিনি পদ্মা সেতু নিয়ে প্রতিক্রিয়া জানাবেন।
রোববার তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২০২৯ ঘ.
bdnews24