ঢাকা, সেপ্টম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল ও লুট করা স্বর্ণালঙ্কার ও ডলার উদ্ধার করা হয়।
এরা হলেন, রুবেল (২১), লিটন (২৭), মামুন (২৫), সাইদ (২৪), আদিল (২৫) ও শুভ (৩৫)।
বৃহস্পতিবার রাতে গাবতলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর রাজধানীর সেনাপড়ায় এক প্রবাসী বাংলাদেশির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ২৭ ভরি সোনার গয়না, ২ লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
গ্রেপ্তার ছয় জনের কাছ থেকে গোয়েন্দা পুলিশ লুট হওয়া ৬ ভরি গয়না ও দেড়শ মার্কিন ডলার উদ্ধার করতে পেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/১৭০২ ঘ.
bdnews24