বরগুনা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বিশৃংখলা সৃষ্টির আশংকায়’ বৃহস্পতিবার বরগুনা জেলা জামায়াত সেক্রেটারি এসএম আফজালুর রহমানসহ আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন জেলা শহরের জামায়াতকর্মী হাবিবুল্লাহ বেলালী, রেজাউল ইসলাম, আবদুল জলিল, পাথরঘটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সভাপতি আবুল কালাম, বেতাগীর রফিকুল ইসলাম ও আমতলী উপজেলা সেক্রেটারি আবু জাফর। একজনের নাম জানা যায়নি।
বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃংখলা সৃষ্টির আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.
bdnews24