২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসাকার বিরুদ্ধে ৮ বাংলাদেশিকে ধরে নেয়ার অভিযোগ

মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী নাসাকা আট বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী নাসাকা আট বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদী থেকে রোববার সন্ধ্যায় ওই জেলেদের ধরে নেয়া হয় বলে তাদের পরিবার অভিযোগ করেছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান বলেন, জেলে পরিবারের পক্ষ থেকে বুধবার তাদের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। “অপহৃত জেলেরা মিয়ানমারের ৭ নম্বর সেক্টরের নাসাকা বাহিনীর হাতে রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।” ওই জেলেরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার সৈয়দ কাশিম (৩৫), জাবেদ আলম (৩০), লাল আয়ূব আলী (২৫), মো. আব্দুল (২৭), হাবিব উল্লাহ (৪০), মনু মিয়া (৩০), জাকের হোসেন (২৮) ও নবী হোসেন (৩২)। নাফ নদীতে মাছ ধরার সময় নাসাকা নৌকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যায় বলে তাদের পরিবারের অভিযোগ। ওই জেলেরা নাসাকা বাহিনীর হাতে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা জাহিদ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/২১৪৯ ঘ.