২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাভলন পানে ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও এলাকায় স্যাভলন পানে এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় স্যাভলন পানে এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ভোরে বনশ্রীর ৯ নম্বর রোডের বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুলতানা তন্নী (১৭) নামে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তন্নী খিলগাঁও মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তার বাবার নাম নুরুন্নবী। গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। ঢামেক পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তন্নীর বাবা ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসেন। সে স্যাভলন খেয়েছিল বলে তিনি পুলিশকে জানিয়েছেন।” তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৩৯ ঘ.