২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯

লক্ষ্মীপুর সদরে ডাকাতি, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদরে ডাকাতি, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সদরের হাজিরপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হয়েছেন সাদ্দাম হোসেন, হিরন, রাশেদ, নুরুল আলম, আনোয়ার হোসেন, আনোয়ার, সোহেল, সমুন, কামাল হোসেন। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বলেন, ধুহিতা গ্রামের কালা সাধুর বাড়িতে ডাকাতি, ধর্ষণ ও হত্যার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ জুলাই ভোররাতে সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসু ধুহিতা গ্রামের কালা সাধুর বাড়িতে ১০-১৫ জন মুখোশ পরা ডাকাত ঢোকে পুলিশ পরিচয়ে। তারা বাড়ির লোকজনকে বেঁধে রেখে সপ্তম শ্রেণির ছাত্রী সীমা রানীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। তারা দুই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটও করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.