২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে

বরিশালে ছাত্রদল নেতা জিতু হত্যা মামলার আসামি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্সকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ছাত্রদল নেতা জিতু হত্যা মামলার আসামি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্সকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বরিশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম জাহিদুল কবির এ আদেশ দেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিন্স সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের (একাংশের) আহবায়ক রাফসান আহমেদ জিতু হত্যা মামলার আসামি হিসেবে উচ্চ আদালতের দুই মাসের জামিনে ছিলেন। বুধবার জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। গত ২৪ মার্চ ছাত্রদল নেতা জিতুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম টিপু মহানগর বিএনপি’র সভাপতি সংসদ সদস্য মজিরব রহমান সরোয়ার গ্র“পের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৪ ঘ.