২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত

হবিগঞ্জ সদরে বুধবার মোটরসাইকেলের ধাক্কায় এক প্রবীণ আইনজীবী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদরে বুধবার মোটরসাইকেলের ধাক্কায় এক প্রবীণ আইনজীবী নিহত হয়েছেন। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় নিহত নুরুল ইসলাম (৭০) পৌরসভার শ্যামলী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, ব্যক্তিগত কাজে জেলা সাব রেজিস্ট্রি কার্যালয়ে গিয়েছিলেন নুরুল ইসলাম। সেখান থেকে রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৫ ঘ.