চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকার ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে চট্টগ্রামে চারটি মিনি চাইনিজ রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর মোমিন রোড এলাকার ওই চারটি মিনি চাইনিজকে এ জরিমানা করে।
বিএসটিআই চট্টগ্রামের উপ পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ওই এলাকার মিনি চাইনিজ মেসার্স সিলভারকে পাঁচ হাজার টাকা, মনজিনিসকে পাঁচ হাজার, সিনোসিপকে পাঁচ হাজার ও ফুড প্যালেসকে ১০ হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৫৪ ঘ.
bdnews24