চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ইমরান আলী (৫৫) বাকলিয়া থানার কে বি আমান আলী সড়ক এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে কে বি আমান আলী সড়কে গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমে জানান, গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৫১ ঘ.
bdnews24