২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৪১টি কচ্ছপ উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে ৪১টি কচ্ছপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে ৪১টি কচ্ছপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনকর্মীরা। মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটার সাচিবুনিয়া এলাকা থেকে আটক এসব কচ্ছপ বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় বন বিভাগ। গ্রেপ্তার সঞ্জয় কুমারের (৪০) বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, বন বিভাগের একটি টহল দল ৪১টি কচ্ছপ আটক করে। পরে কচ্ছপগুলো নগরীর ফরেস্ট ঘাট এলাকায় ভৈরব নদে ছেড়ে দেয়া হয়। রাজু আহমেদ আরো বলেন, এগুলো বটিয়াঘাটার সুকদারা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন সঞ্জয়। তার বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। সঞ্জয় কুমার সাংবাদিকদের বলেন, কচ্ছপগুলো বরিশালের আগৈলঝারার বিভিন্ন নদী-খাল থেকে সংগ্রহ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২০ ঘ.