২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রী লাঞ্ছিত, সড়ক অবরোধ

গোপালগঞ্জে বাস ভাড়া নিয়ে ছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বাস ভাড়া নিয়ে ছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করেছে। শিক্ষার্থীদের ভাংচুরের প্রতিবাদে শ্রমিকরা পাল্টা দুই ঘণ্টা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে বলে জানায় পুলিশ। শিক্ষার্থীদের গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, উদ্ভিদবিদ্যা বিভাগের এক ছাত্রী কলেজে আসার পথে ভাস্কর পরিবহনের একটি লোকাল বাসে অর্ধেক ভাড়া দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এক বাস শ্রমিক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করে এবং নেমে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। “এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কলেজের সামনে সকাল ১১টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধ করে একটি বাস ও দুটি ইজিবাইক ভাংচুর করে।” ওসি জানান, গাড়ি ভাংচুরের প্রতিবাদে বাস শ্রমিকরা চারটি রুটে লোকাল বাস চলাচল বন্ধ করে দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে বেলা ১টা থেকে দুই ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যাত্রীরা ভোগন্তিতে পড়ে। পরে বিকেল ৩টায় মালিক সমিতি ও প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৫ ঘ.