২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নগরীতে দুই হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে দুই হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকালে নগরীর রেয়াজউদ্দিন বাজার থেকে মোস্তফা কামাল ওরফে পিচ্চি কামালকে (৩১) গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার লামার বাজার এলাকার বাসিন্দা। কামাল টেকনাফের ‘বড় মাপের’ ইয়াবা ব্যবসায়ী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো- অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। তিনি বলেন, কামাল টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে। ইয়াবা কেনার জন্য কামালকে প্রস্তাব দিলে তিনি রেয়াজউদ্দিন বাজার এলাকায় গেলে এক হাজার ইয়াবাসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নন্দন কানন এলাকার বিরাজ হোটেল থেকে আরো এক হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৮২৫ ঘ.