২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কম দেওয়া এবং বিএসটিআইয়ের নিবন্ধন না থাকায় চট্টগ্রামে তেল প্যাকেটজাতকারী একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওজনে কম দেওয়া এবং বিএসটিআইয়ের নিবন্ধন না থাকায় চট্টগ্রামে তেল প্যাকেটজাতকারী একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নগরীর বন্দর থানার সিইপিজেড এলাকায় নাহার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন। এছাড়া বিএসটিআই’র নিবন্ধন ছাড়া জমজম ব্র্যান্ডের পানি উৎপাদন ও বিক্রয়ের দায়ে একই এলাকায় ভ্রাম্যমাণ আদালত একটি প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছে বলে বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিস্ট্রেটকে পুলিশ ও বিএসটিআই’র কর্মকর্তারা সহযোগিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭৫৬ ঘ.