চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জালনোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানার খাতুনগঞ্জের আমিন মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার টাকার ৭৬টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামে বাঁশখালী উপজলার বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৩৮) ও পটিয়া উপজেলার মো. ইলিয়াস (৩৫)।
কোতোয়ালি থানার এসআই মো. আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা ওই সব জাল টাকা ৭৬টি এক হাজার টাকার নোট বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/২০১২ ঘ.
bdnews24