২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্বামীয় শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্বামীয় শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী আনিছুর রহমানকে (৩২) আটক করে পুলিশে দেয়। ওসি এরশাদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনিছুর রাতে বাড়ির পাশে এক স্থানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। নূরজাহান বাড়ি আসার জন্য তাকে ডাকতে গেলে আনিছ ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি হাতের কাছে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নূরজাহান মারা যান। এ ঘটনায় শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত নূরজাহান বেগমের (২৬) বাবা পাবনার নছরাপাড়ার নফেল মণ্ডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৩০ ঘ.