২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নৌ-যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিতসহ ১৯ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ডাঙ্গার চরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিতসহ ১৯ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ডাঙ্গার চরবাসী। বৃহস্পতিবার সকালে সল্টগোলা ক্রসিং এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। সমাবেশে বক্তারা মানসম্মত নৌকা ও দক্ষ চালক নিশ্চিত করা, নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা, সল্টগোলা ঘাটে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ নৌকার ব্যবস্থা, নৌ-যাত্রী ছাউনি থেকে বখাটেদের উচ্ছেদ, শিশু ও স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা এবং অতিরিক্ত মালামাল ও অবৈধ পণ্য বোঝাই বন্ধসহ ১৯ দফা দাবি তুলে ধরেন। মানব বন্ধন ও সমাবেশে স্কুলের শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গত রোববার সল্টগোলা থেকে যাত্রী পরাপারের সময় নৌকা ডুবে স্কুলছাত্রী, গার্মেন্টস কর্মীসহ তিনজন প্রাণ হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৭৫৩ ঘ.