২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাজা ইউনুস মেডিকেল কলেজের চেয়ারম্যান মারা গেছেন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. আমজাদ হোসেন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. আমজাদ হোসেন মারা গেছেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আমজাদ হোসেনের বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। প্রয়াত আমজাদ হোসেন ছিলেন খাজা ইউনুস আলী এনায়েতপুরীর জামাতা। ডা. আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তিনি প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৪ ঘ.