জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে তারা এ মানববন্ধন করেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে ৫৯ সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও সাগর-রুনি হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, সাগর-রুনীর খুনিদের বিচার দাবিতে সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ। অবিলম্বে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০০ ঘ.
bdnews24