২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

মেহেরপুরের গাংনী থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকালে র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার ধলা গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মুক্তার আলীর ছেলে আনারুল ইসলাম ও ও তার জামাই একই উপজেলার খাশমহল গ্রামের কালা চাঁদ আলীর ছেলে আব্দুস সালামকে (৪৫) অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করে। র‌্যাব-৬ মেহেরপুরের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান জানান, র‌্যাব সদস্যরা ধলা গ্রামে সালামের বাড়িতে অভিযান চালিয়ে সালাম ও আনারুলকে আটক করে। “এ সময় সালামের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৩টি হাসুয়া, ৪০ গ্রাম হেরোইন ও ১০টি প্যাথাডিন ইনজেকশন উদ্ধার করা হয়।” “আটক সালাম সম্প্রতি জেল থেকে বের হয়ে আবার সন্ত্রাসী কাজে জড়িয়ে পড়ে।” “অস্ত্র ও মাদক ব্যবসাও করতেন তিনি।” উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্যগুলো তিন দিন আগে সে বিক্রির জন্য সে ভারত থেকে আনে বলে জানান তিনি। গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানান, অস্ত্র, গুলি, মাদকসহ আটক দুইজনকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। “সালামের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসী মামলা আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০৭ ঘ.