২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তাক আহমেদ সাহদানী এ রায় দেন। দণ্ডিত জিয়াউল হক টিটুল (৩৫) ভোলাহাট উপজেলার আদাতলা গ্রামের কাওসার আলীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর সকালে আদমপুর গ্রামের ৯ম শ্রেণীর এক ছাত্রী বারমাসিয়া বিল হতে পানি নিয়ে বাড়ি ফিরছিল। পথে জিয়াউল তাকে একটি আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরদিন মেয়েটি ভোলাহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮২০ ঘ.