ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন।
এজন্য সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে।
তবে আসহাব উদ্দিন কোন দেশের রাষ্ট্রদূত হবেন, তা আদেশে বলা হয়নি।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে প্রেষণে থাকা সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামালকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ডিন পদে।
কেডিএ’র নতুন চেয়ারম্যান হয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীর। এজন্য তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মীর খায়রুল আলমকে ভূমি সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24