২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত শিশু সিলেটে উদ্ধার, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক শিশুকে সোমবার সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চার জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

সিলেট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক শিশুকে সোমবার সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চার জনকে আটক করা হয়। বিশ্বনাথ উপজেলার কাদিপুর গ্রাম থেকে ইমনকে (৪) উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। ইমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে। আটকরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কাদিপুর গ্রামের রফিকুল ইসলাম (২৫), মনোয়ারা বেগম (৪০), নুর উদ্দিন (২৫) ও মেহরাজ বেগম (৫০)। দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাব্বির আহমদ সিদ্দিকী বলেন, গত ৬ সেপ্টেম্বর ইমনকে অপহরণের পর ফোনে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মোবাইল ফোনের সূত্র ধরে বিশ্বনাথের কাদিপুর গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে ইমনকে উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২০ ঘ.