২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিম প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় আদালত বর্জন

আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় চুয়াডাঙ্গার প্রধান বিচারিক হাকিমের প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করেছে আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় চুয়াডাঙ্গার প্রধান বিচারিক হাকিমের প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করেছে আইনজীবীরা। সোমবার সকাল ১১টায় এক বৈঠকে প্রধান বিচারিক হাকিম ওয়াহিদুজজামান শিকদারের প্রত্যাহারের দাবিতে এ বর্জন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, বেলা ১১টার দিকে প্রধান বিচারিক হাকিম ওয়াহিদুজজামান শিকদারের আদালত চলছিল। আদালত কক্ষে পর্যাপ্ত চেয়ার না থাকায় অ্যাডভোকেট শামিম রেজা ডালিম বিষয়টি নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। “এ সময় ওয়াহিদুজজামান শিকদার পুলিশ ডেকে আইনজীবী শামিম রেজা ডালিমকে গ্রেপ্তারের নির্দেশ দেন।” এ ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গার আইনজীবীরা এক জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে প্রধান বিচারিক হাকিম ওয়াহিদুজজামান শিকদারকে প্রত্যাহার না করা পর্যন্ত ওই বিচারকের আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪০৭ ঘ.