সাভার, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাভার থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েল কাছে একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পথচারীদের ঝোপের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সকাল ১০টার দিকে গলায় দড়ি পেচানো লাশটি উদ্ধার করে পুলিশ।
“আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪১২ ঘ.
bdnews24