গাইবান্ধা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্র নদে নিখোঁজ গাইবান্ধা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান লিটনের লাশ পাওয়া গেছে।
রোবাবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটবাড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়।
শুক্রবার রাতে নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।
গাইবান্ধা পৌর মেয়র শামসুল আলম বিকাল সাড়ে ৩টায় লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
গাইবান্ধার ফুলছড়ি থানার ওসি এম এ মান্নান বলেন, দুপুরে সাড়িয়াকান্দির হাটবাড়ি চর এলাকায় স্থানীয় লোকজন যমুনা নদী থেকে লাশটি তোলেন।
নিহতের প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের সিমকার্ড নিয়ে ফোন করে তার স্বজনদের কাছে খবর পাঠানো হয়।
পরে মতিউরের স্বজনরা, গাইবান্ধা পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন।
ওসি এম এ মান্নান আরো বলেন, শুক্রবার সকালে গাইবান্ধার প্রাতঃ ভ্রমণকারী সংগঠন ‘ভোরের ডাক’র ব্যানারে পৌর মেয়র শামছুল আলম ও কয়েকজন কাউন্সিলরসহ ৩০/৪০ জনের একটি দল ব্রহ্মপুত্র নদে নৌকাভ্রমণে (বনভোজন) যান।
বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে ফুলছড়ি উপজেলার কাউয়ারচর ও ফুটানির বাজার চর সীমান্ত এলাকায় প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24