২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিতে মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টার দিকে তেজগাঁও আনোয়ার পার্কের কাছে ফুটপাতের ওপর থেকে মো. আনিসের (৪৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম জানান, পার্কের কাছে ফুটপাতে ওপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর পাঠায়। আনিসকে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। মৃতদেহের পাশে একটি বড় রক্তমাখা ছুরি পাওয়া যায় বলে জানান এসআই। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে, গত এক বছর ধরে আনিস কারওয়ান বাজারে কুলির কাজ করতেন এবং রাতে রাস্তার ফুটপাতে ঘুমাতেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/আরএ/১৩২০ ঘ.