২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী আরেফ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ ৫ নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ ৫ নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- তালবাড়িয়া গ্রামের ছহির উদ্দিন ও একই গ্রামের রফাত সর্দার। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালিন সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমশের মণ্ডল। ২০০৪ সালের ৩০ অগাস্ট এ হত্যা মামলায় ১০ জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় কুষ্টিয়া জেলা জজ আদালত। আসামিরা হাইকোর্টে আপিল করলে ২০০৮ সালের ৩১ অগাস্ট আদালত এক ফাঁসির আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জনের সাজা মওকুফ করে। সরকার আপিল করলে ২০১১ সালের ৭ অগাস্ট কুষ্টিয়া জেলা জজ আদালতের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছহির ও রফাতের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শনিবার রাতে তালবাড়িয়া অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২২ ঘ.